• Developed by : BDIX ROOT
  • জনপদ

    ঢাবিয়ান নীলফামারীর জেলায় কর্মরতদের পদন্নোতি ও বিদায়ীদের সংবর্ধনা

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৪ , ১২:৪৭:০৫ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি:

    ১৬ই জানুয়ারী ২০২৪ সোমবার রাত ৭ টা হতে ৮ টা পর্যন্ত ঢাবিয়ান নীলফামারীর উদ্যোগে স্কাই ডিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে জেলায় কর্মরত ঢাবিয়ানদের পদন্নোতি ও বিদায়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

    এ সময় নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে নীলফামারীতে যোগদান মোঃ ফারুক-আল-মাসুদ, ৪১ তম বিসিএস এ পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোঃ আনোয়ার হোসেন (আবির), ৪৩ তম বিসিএসে বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কাজী আমানুজ্জামান (অনিক), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অফিসার (জেনারেল) রিয়াদুজ্জামান কাজীর বদলিজনিত বিদায় উপলক্ষে ঢাবিয়ান নীলফামারী উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

    এ সময় নীলফামারী জেলায় কর্মরত নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফারুক-আল-মাসুদ, জেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: নূরুল করিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল আলি, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আলমগীর হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: ফিরোজ সরকার, জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার মো: কাজী আমানুজ্জামান প্রমুখসহ সাবেক ঢাবিয়ান উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT