এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে আলু নিয়ে দিন-রাত ব্যাস্ততা সময় কাটাচ্ছেন কৃষান-কৃষানীরা। আলুর ফলন অন্য বছরের চেয়ে একটু কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা। তানোর উপজেলার বিভিন্ন এলাকার জমির মাঠ গুলোতে সরেজমিন ঘুরে দেখা গেছে, দিনে শ্রমিকরা আলু তুলতে ব্যস্থ্য সময় পার করছেন অপর দিকে প্রচুর ব্যস্থ্যতার মধ্যে দিয়ে রাতে ট্রাক ও ট্রলিতে করে আলু নিয়ে যাচ্ছেন ষ্টোরে।
তানোর উপজেলার জমির মাঠ গুলোতে শত শত কৃষকরা তাদের নিজ নিজ জমির আলু তুলতে ব্যস্থ্য সময পার করছেন। এবছর শুরুতেই আলুর দাম বেশী পাওয়ায় খুশি কৃষকরা। তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, প্রতি হেক্টরে ফলন হচ্ছে ২৮ মেট্রিক টন।
কৃষি অফিস সুত্রে আরো জানা গেছে, বর্তমান আলুর বাজার হিসেবে নিজস্ব জমিতে আলু চাষ করা কৃষকরা প্রতি বিঘায় ৩০০০০৳ (ত্রিশ হাজার) টাকা থেকে ৩৫০০০৳ (পঁয়ত্রিশ হাজার) টাকা পর্যন্ত লাভ হচ্ছে। অপর দিকে বর্গা নেয়া জমিতে আলু চাষ করে কৃষকরা প্রতি বিঘায় ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে।
এক বিঘা জমি আলু চাষে নিজস্ব জমিতে খরচ হয়েছে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা অপর দিকে বর্গা নেয়া জমিতে প্রতি বিঘায় খচর হয়েছে ৩৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। তানোর উপজেলার পাঠাকাটা গ্রামের আলু চাষী কামরুল ইসলাম বলেন, এবছর তিনি ১০ বিঘা জমিতে আলু চাষ করেছেন।
তিনি বলেন ফলন অন্য বছরের চেয়ে একটু কম হলেও বেশী দাম হওয়ায় খরচ বাদ দিয়ে বর্তমান বাজার অনুযায়ী প্রতি বিঘায় তার লাভ হবে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। তিনি বলেন, আরো দাম বাড়তে পারে এমন আশায় তিনি সব আলু স্টোরে রাখছেন।
তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বলেন, গত বছর আলুতে লাভ হয়েছে। এবছর তিনি ২০ বিঘা জমিতে আলু চাষ করেছেন আগামী শুক্রবার তিনি আলু উঠানো শুরু করবেন। তিনি বলেন এবছর আলুর ফলন ও দাম বেশী হওয়ায় খুশি কৃষকরা। তানোর উপজেলার মাঠ জুড়ে আলু নিয়ে দিন-রাত প্রচুর ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। আলুর দাম বেশী হওয়ায় অন্য বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি নতুন স্বপ্ন বুনছেন কৃষকরা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.