• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    তানোরে ইয়াবা খাওয়ার ছবি তোলায় মারধোর

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ১:৫১:২৯ প্রিন্ট সংস্করণ

    বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের চাদপুর গ্রামে চাদপুর মাদ্রাসার নাইট গার্ড হান্নান এর ইয়াবা খাওয়ার ছবি মোবাইলে তোলার কারনে গতকাল শনিবার ঐ নাইটগার্ড ক্ষিপ্ত হয়ে চাদপুর গ্রামের মাইনুল ও তার স্ত্রীর উপর হামলা করে। এতে মাইনুল মারাত্মক আহত হয়। পরে মাইনুল ও তার স্ত্রী তানোর সাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা থানায় গিয়ে নাইট গার্ড হান্নান এর বিরুদ্ধে অভিযোগ দেয়। এ বিষয়ে নাইট গার্ড হান্নান বলেন মাইনুল আমার বন্ধু। তাই ওর সাথে বসে সিগারেট খাচ্ছি লাম।

    তখন বলে এগুলো খেয়ে দেখ খুব ভালো লাগবে। বলে আমাকে ইয়াবা খাওয়াই ও ছবি তুলে। তখন আমি বলি আমার এ ছবি তুললি কেন। ডিলেট কর। তখন ডিলেট না করে চলে যেতে লাগলে আমার রাগ উঠলে ওখানে পড়ে থাকা বাশের বাতা দিয়ে কয়েক টা বাড়ি তার পিঠে দিয়েছি। এর বেশি কিছু আর ঘটেনি। এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা এস আই শফিকুল বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব‍্যবস্থা নেওয়া হবে

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT