• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    তানোরে ককটেল বোমা বিস্ফোরণ

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোর উপজেলায় মসজিদের জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ককটেল বোমা বিস্ফোরণসহ ধারালো দেশীয় অস্ত্রের মহড়া দেয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল দুইটার সময় উপজেলার কলমা ইউনিয়নের চৈতপুর ও মুরগিডাঙ্গা গ্রামের মধ্যবর্তী একটি মসজিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে এক পক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয়, যা জনমনে আরও ভীতির সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে একাধিক ককটেল বিস্ফোরিত হয়, যার ফলে আশপাশের মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। সংঘর্ষের খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষের পক্ষ থেকে মামলা দায়ের হয়নি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান, “মসজিদের জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT