• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    তানোরে বিআরডিবি মাঠকর্মীর টাকা চুরি নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

      প্রতিনিধি ২ মে ২০২৫ , ৯:৫৫:৪৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোর উপজেলা পরিষদ ডরমেটরি রুম থেকে বিআরডিবি’র মাঠ সংগঠক শামসুল আলমের ৯৭ হাজার টাকা রহস্যজনকভাবে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ এপ্রিল বুধবার দুপুরে এই টাকা চুরির টনা ঘটেছে। এদিকে এই টাকা চুরির ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, শামসুল আলমের অভিযোগ তার রুমমেট এলজিইডি’র প্রকল্পে নিযুক্ত কর্মচারী আলামিন টাকা চুরি করেছে। তবে এলজিইডি’র কর্মচারী আলামিন অভিযোগ করে বলেন, অফিসের টাকা আত্মসাতের উদ্দেশ্যে শামসুল আলম চুরির নাটক সাজিয়েছে।

    অন্যদিকে এখবর ছড়িয়ে পড়লে পুরো অফিস পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা ঘটনার অধিকতর তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। জানা গেছে,বিআরডিবি’র মাঠ সংগঠক শামসুল আলম ও এলজিইডি কর্মচারী আলামিন দীর্ঘদিন যাবত উপজেলা পরিষদের ডরমিটরির একই রুমে থাকেন। কিন্ত্তু প্রায় এক মাস আগে আলামিন বাইরে বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছেন।অথচ রহস্যজনক কারণে ঘরের একটি চাবি এখানো তার কাছেই রেখে দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে শামসুল আলম বলেন, সদস্যদের কাছে থেকে তিনি কয়েকদিনের কিস্তির টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দেযার জন্য ঘরে রেখে দুপুরের খাবার খেতে যান।

    কিন্ত্ত খাবার শেষে এসে দেখেন ঘরের দরজা খোলা ও ব্যাগে কোনো টাকা নাই।তিনি বলেন,একটি চাবি যেহুতু আলামিনের কাছে আছে,সেহুতু সেই টাকা চুরি করেছে।কারণ সে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকলেও একটি চাবি তার কাছে রেখে দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে আলামিন আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রুমে তার প্রয়োজনীয় জিনিসপত্র থাকায় তিনি এখানো রুম ছাড়েননি,তাই একটি চাবি তার কাছে রয়েছে,তিনি বলেন,প্রায় ১৫ দিন যাবত তিনি ডরমিটরিতে আসেন নাই, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলেই সত্যতা পাওযা যাবে,আসলে অফিসের টাকা আত্মসাত করতেই শামসুল আলম চুরির নাটক করে নিজেই উধাও হয়েছে।

    এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন,এ বিষয়ে আমি আমি তেমন কিছু জানি না। আপনাদের কাছেই শুনলাম।তিনি বলেন,যদি তার টাকা চুরি হয় তাহলে তিনি ইউএনও মহোদয় বা থানায় অভিযোগ করতে পারতেন।কিন্ত্ত তিনি এসব না করে অন্যকে চোর অপবাদ দিয়ে নিজেই চলে গেছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT