• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    তানোরে রাতের আধারে পুকুরের ১০ লাখ টাকার মাছ চুরি

      প্রতিনিধি ৫ মে ২০২৫ , ১১:৩৯:৩১ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রাহীম-তানোর (রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে একটি পুকুর থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন পুকুরের মালিক মৃদুল হোসেন। সোমবার (৫ মে) সকালে তানোর থানায় অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দেন ভুক্তভোগী ওই পুকুরের মালিক। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৫ মে, আনুমানিক রাত সাড়ে ১২টায় তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল লবাতলা ব্রিজের পূর্ব দিকে বিলের মধ্যে প্রায় ২০ বিঘার মৃদুল হোসেন নামের এক ব্যক্তির পুকুরে বেল্টু ও হাফিজুর নামে তাঁর দুই পাহারাদারদের বেঁধে রাখে ২০/২৫ জনের দুর্বৃত্তরা। এরপর ওই দুর্বৃত্তরা পুকুরে জাল নামিয়ে প্রায় ১২০ মণ মাছ চুরি করে ট্রাক যোগে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। ভোরে দুই পাহারাদার অনেক কষ্টে নিজেদের হাঁত-পায়ের বাঁধন খুলে পুকুর মালিককে অবহিত করেন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মাছ চুরির বিষয়ে মৃদুল হোসেন নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT