• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    তানোরে রাস্তার গাছ নিধনের অভিযোগ

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৪৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ধামধুম গ্রামে সরকারি রাস্তার ধারের প্রায় অর্ধশতাধিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির তাজা গাছ কাটার অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এভাবে নির্বিচারে তাজা গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন স্থানীয় সুশিল সমাজ। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত হুমায়ন বিশ্বাসের পুত্র শফিকুল ইসলাম তার জমির উপর দিয়ে রাস্তা ফলে এসব গাছ তার নিজের দাবি করে তিনি কেটেছেন।
    প্রত্যক্ষদর্শী জগদিশ, দিনেশ ও উপল কিস্কুসহ একাধিক ব্যক্তি জানান, এভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়।তারা বলেন, এর আগেও এরা রাস্তার ধারের গাছ কেটেছেন।তাদের বিচার হয় না বলেই তারা গাছ কাটে।

    তারা বলেন, এর আগে তার ভাই তৌহিদুল রাস্তার পশ্চিম পারের অনেক গাছ কেটেছে। এবিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তার জায়গার ওপর দিয়ে রাস্তা এবং এসব গাছ তার লাগানো তাই তিনি কেটেছেন।তিনি বলেন,তার লাগানো গাছ তিনি কাটছেন এখানে আবার কার অনুমতি নিতে হবে।এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, খবর পেয়ে এসও সাহেবকে সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, গাছ কাটার সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা করা হবে।এবিষয়ে বিএমডিএ’র এসও মোস্তফা বলেন, রাস্তার ধারের গাছ কাটার সত্যতা পাওয়া গেছে, তিনি বলেন,কাটা গাছগুলো নিয়ে যেতে নিষেধ করা হয়েছে,বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।#

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT