প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২১ , ৭:১৬:০০ প্রিন্ট সংস্করণ
সৈয়দ মাহামুদ শাওন :
রাজশাহীর তানোরে পিছিয়ে পড়া জনগোষ্টি ও শিশুর পুষ্টির চাহিদা পুরণের লক্ষে লক্ষিত সুফলভোগী হতদারিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
মোঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি পক্ষে বিনামূল্য বকনা গরু প্রদান করে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির ম্যানেজার বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বিল্লাল হোসেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি দেবানন্দন বর্মন,ও মাইনুল ইসলাম, মুন্টু সরেন,পবিত্র কর্মকার,আবু সাঈদ, ফিরোজ কবির, মুন্ডুমালা এরিয়া পোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস, তানোর পিফএ পোগ্রাম অফিসার লরেন্স মোন্ডল, সরনজাই এরিয়া পোগ্রাম অফিসার নিকোলাস ঢালী,পাচন্দর এরিয়া জুনিয়র পোগ্রাম অফিসার বানার্ড কুজুর প্রমুখ।


















