• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    তানোরে সাইকেল চালাতে গিয়ে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২২ , ৬:৪৬:০৫ প্রিন্ট সংস্করণ

    সোহেল রানা-তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

    সোমবার বিকাল সোয়া ৩টার দিকে রাজশাহীর তানোরে থানা মোড়ে সাইকেল চালাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে শাহরুক জাহান মুয়াজ (১২) নামের এক কিশোর।
    তানোর থানার ভারপ্রাপ্ত কঅর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, নিহত কিশোর তানোর উপজেলায় বে-সরকারী সংস্থা ইএসডিও’র ম্যানেজার শাজাহান আলীর ছেলে ও তানোর বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন কিন্ডারগার্ডেনের ৫ম শ্রেনীর ছাত্র। তার বাড়ি চাঁপাই নবাবগন্জের আজমতপুর গ্রামে।

    তানোর থানা মোড়ের পশ্চিমে কলেজ পাড়ায় তারা ভাড়া বাসায় থাকতেন। নিহত কিশোর শখের বসে প্রতিদিনের ন্যায় সাইকেল নিয়ে চালিয়ে বেড়াতেন।আজও বিকাল ৩ টার দিকে সে সাইকেল চালিয়ে উপজেলার দিকে যাচ্ছিলেন এসময় থানা মোড়ের উত্তর দিকে সামনে থেকে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো ট – ১৮-০৩১৪ টাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। এসময় প্রত্যক্ষদর্শিরা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT