• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি কে দেখতে হাসপাতালে সাংবাদিকরা

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৫ , ১১:২২:১৯ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি তানোর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডিএম আক্কাস আলীকে দেখতে ছুটে যান উপজেলা সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্যরা। অসুস্থ অবস্থায় কয়েকদিন আগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ (৪এপ্রিল) দুপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের একটি প্রতিনিধি দল আক্কাস আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান। এ সময় তারা তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

    সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্যরা জানান, আক্কাস আলী একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে এলাকার মানুষের মধ্যে পরিচিত। সমাজ ও রাজনীতির নানা কর্মকাণ্ডে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার অসুস্থতায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি। তানোর উপজেলা সাংবাদিক কল্যাণ তহবিলের পক্ষ থেকে তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয় এবং প্রয়োজনে সহায়তা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়। ডিএম আক্কাস আলীর সুস্থতা কামনায় এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT