প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ১২:৪৪:০৪ প্রিন্ট সংস্করণ
আব্দুর রাহীম-তানোর উপজেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার মোহর গ্রামের বাসিন্দা বাবু ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার বিকালে তানোর সিরাত স্টোর এর সামনে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু ও তার স্ত্রী মোটরসাইকেলে তানোরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যানবাহনের সঙ্গে সংঘর্ষ হলে তারা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন।
তাদের দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসে গাড়ি করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


















