• Developed by : BDIX ROOT
  • জনপদ

    তারাপুরে লাটশালা চরাঞ্চলে যাতায়াতে কঠিন দুর্ভোগ, বিপাকে চরাঞ্চল এলাকাবাসী।

      প্রতিনিধি ৪ জুন ২০২২ , ১২:৫৪:৫৪ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন’র চৈতন্য বাজার টু আলী বাবা থীম পার্ক (লাটশালা চরাঞ্চল) নামক জায়গায় যাতায়াতে হাজার হাজার মানুষের কঠিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা যাতায়াতে স্বস্থি পাচ্ছে না কোনো ভাবেই। প্রতি বছর বন্যায় ভাসছে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। দীর্ঘ কয়েক বছরে সাঁকো টি সংস্কার, মেরামত, সংরক্ষণ না করায় ব্যবহারের অযোগ্য, হুমকির সন্মুখীন ও বেশ কয়েকটি স্থান ঝুকিপূর্ণ হয়ে পরেছে।

    ঐ এলাকার স্থানীয় জনসাধারণ জানান, এখানে আমরা কোনো কিছুই সুযোগ সুবিধা পাচ্ছি না। এখানে কোনো প্রশাসন, এমপি,মন্ত্রী, চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কোনো ভাবেই নজর দিচ্ছে না। তারা আরও জানান, আমাদের এলাকার কয়েক হাজার লোকের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বল্প সময়ের রাস্তা এখন দীর্ঘ পরিসরে। কিন্তু আমাদের এই ব্রীজ স্বল্প সময়ে বাস্তবায়ন করলে আমাদের এলাকাবাসীর পক্ষে ভালো হবে তখন আর ভোগান্তি হবে না।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT