• Developed by : BDIX ROOT
  • ময়মনসিংহ বিভাগ

    ত্রিশালে ১১.৫০ কেজি গাঁজা ও ৭৫ টি গাঁজা গাছ সহ গাঁজা চাষী আটক

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২২ , ৫:৫৩:১৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বর্তমান মাদক,ও অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানার এসআই আমিনুল হক এর নেতৃত্বে ও এস আই শফিকুল ইসলাম এর সহায়তায় উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর উজানপাড়া গ্রাম থেকে এক গাঁজা ব্যবসায়ীকে প্রায় ১১.৫০ কেজি ওজনের গাঁজা সহ আটক করেছে পুলিশ। তার সাথে চাষের জমি থেকে ৭৫ টি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।পরে আসিমীর নামে মামলা দায়ের করেন এস আই আমিনুল হক ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT