গতকাল বুধবার রাত সোয়া ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহাব্বুর রহমান কাজল এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব শেখ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে দর্শনা থানার অফিসার এস আই মোঃ সাইফুল ইসলাম,এ এস আই মোঃ আনোয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন ছোটবলদিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন ছোটবলদিয়া গ্রামস্ত ষাটখাল নামক পাকা রাস্তার উপর থেকে দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ এবং আটককৃত আসামিদের কাছ থেকে ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলোঃ চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানাধীন বড়বলদিয়া (বাজারপাড়া) মোঃ গোলাম রহমান ছেলে মোঃ মজিবর রহমান (৩৮) এবং
পারকৃষ্ণুপুর মদনা গ্রামের গুল মোহাম্মদ এর ছেলে
মোঃ ইয়াছিন আলী (৩৬)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। দর্শনা থানার মামলা নাম্বার- ০৪, তারিখ-০৪/০৩/২০২১ইং।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.