নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গা রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বাসষ্ট্যান্ডে ইউনিক পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সোহাগ (২৮) নামের এক করিমন চালক নিহত হয়েছে।
রবিবার ( ৯ আগষ্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিহত সোহাগ নিজের করিমনের ইঞ্জিন নষ্ট হলে রাস্তার পাশে দাঁড়িয়ে ইঞ্জিন মেরামত করছিল।
এসময় জীবননগর থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস করিমন চালক সোহাগকে চাপা দিলে সোহাগ গুরুতর আহত হয়। আহত সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাববুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাসটিকে আটক করা হয়েছে। অভিযোগ এলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.