• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    দশমিনায় র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ১২:০১:৩৬ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-স্টাফ রিপোর্টার:

    পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক মাদক বিরোধী অভিযান চালিয়ে দশমিনার চরহোসনাবাদ এলাকা হতে তামিম গাজী(২০) কে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।
    গত ১৩/০৩/২০২২ইং তারিখ আনুমানিক ১৪:১০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন দশমিনা বাজার হইতে উত্তর দিকে পাঁকা রাস্তার ধরিয়া নীহালগঞ্জ বাজারে যাওয়ার পথে চরহোসনাবাদ সাকিনস্থ বাবুল মাস্টারের বাড়ীর পাশ দিয়ে কঁাঁচা রাস্তা ধরিয়া পশ্চিম দিকে।

    সিকদার বাড়ী গামী কাঁচা রাস্তার পাশে জনৈক রোজিনা বেগমের বতসবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপরে ০১(এক) জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৪:১০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীর নাম হলো তামিম গাজী(২০), পিতা-মোঃ হাবিবুর রহমান গাজী, মাতা-শাহিনুর বেগম, সাং-চরহোনাবাদ, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী।এসময় ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ১৯(ঊনিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ৫,৭০০/- (পাঁচ হাজার সাতশত) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

    উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দশমিনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার দশমিনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।এ ব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো শহীদুল ইসলাম দৈনিক আলোকিত ৭১ সংবাদ ও দৈনিক বরিশাল সমাচার ও দৈনিক বাংলাদেশ কন্ঠকে বলেন প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT