মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ১১ মন জাটকা ইলিশ মাছ জব্দ করেছে দশমিনা থানা পুলিশ।অদ্য ৩০শে জানুয়ারি রবিবার সকল ১২টার সময় দশমিনা ইউনিয়নের সদর প্রপার বাজারে অভিযান চালিয়ে এ ঝাটকা মাছ জব্দ কর হয়।
এ সময় জাটকা পরিবহনের অভিযোগে একটা মিনিট্রাক জব্দ করা হয়। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছে তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ বলে জানান।
দশমিনা থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু জেলে নদী ও সমুদ্র থেকে জাটকা শিকার করে আসছে, ট্রাকে করে অবৈধ জাটকা ইলিশ পরিবহন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চাপলী বাজারে অভিযান চালিয়ে ১ টি মিনিট্রাক এসব মাছ জব্দ করা হয়।এ বিষয় দশমিনা থানার ওসি মো মেহেদী হাসান জানান, ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.