• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    দাগনভূঞায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ৩:৪৬:৪৯ প্রিন্ট সংস্করণ

    জান্নাতুল ফেরদাউস নিপংঃ

    ফেনীর দাগনভূঞায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে যুবক।

    গতকাল সোমবার ৭নং মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় আবদুল হক চৌধুরী (৫৮) নামের এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম করে বখাটে আবুল হাসনাত।

    সোমবার রাতে আবদুল হক বাদী হয়ে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    বখাটে আবুল হাসনাত উত্তর আলীপুর গ্রামের ইদ্রীস মিয়ার নতুন বাড়ীর ইদ্রীস মিয়ার ছেলে।

    পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উত্তর আলীপুর গ্রামের আবদুল হকের তিন মেয়েকে বখাটে আবুল হাসনাত দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত।

    এনিয়ে বেশ কয়েকবার তাকে নিষেধ করলেও তা অমান্য করে সে মেয়েদের উত্তক্ত্য করা আরো বাড়ীয়ে দেয়।

    গতকাল সোমবার সকালে বখাটে আবুল হাসনাত মেয়েদের নামে বাজে মন্তব্য করলে বাবা আবদুল হক নিষেধ করলে বখাটে তার উপর চওড়া হয়ে ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।

    এতে আবদুল হকের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পায়।

    পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

    পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT