আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
❝সাধারণ মানুষের পক্ষে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে❞-প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ক্ষমতাসীন সরকার উন্নয়নের নামে মেঘা দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে কিছু মানুষকে আঙ্গুল ফুলে বটগাছ বানিয়েছে। ভোটারবিহীন নিশিরাতের সরকারের ব্যর্থতায় গুটিকয়েক ব্যবসায়ী জনগণের রক্তচোষানীতি গ্রহণ করে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে মানুষকে কঠিন সংকটে ফেলেছে ।
যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। দেশের এহেন সংকট মোকাবেলায় অতীত ও বর্তমানের দুর্নীতিবাজদেরকে বয়কট করে আগামীতে দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠায় পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান সোমবার বিকেলে রাজধানীর আরসিন গেইট, কদমতলী ও শ্যামপুর শিল্পাঞ্চল এলাকায় পৃথকভাবে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী শ্যামপুর ও কদমতলী থানা এলাকার দুস্থদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, আলহাজ্ব সুলতান আহমদ খান, মাওলানা মাসুদুর রহমান চাঁদপুরী, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, মো. বেলাল হোসেন, মো. মোশাররফ হোসেন প্রমূখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.