প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:৫৪:১৩ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা জেলা প্রতিনিধি:
আসুন সবাই মিলে ঐক্য গড়ি সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌর ছোটআলমপুর বন্ধু মহল সংগঠন ও যুব সমাজের উদ্যোগে দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গঠনে লক্ষ্যে স্থানীয় এলাকাবাসী নিয়ে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. সুদন ডিলারের সভাপতিত্বে মোঃ ফরহাদ উদ্দিন ও মোঃ নাজমুল হাসান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা – ৪ (দেবিদ্বার) আসনের চার বারের সাবেক সংসদ সদস্য দেবিদ্বার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সুযোগ্য সন্তান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেম ভুলু পাঠান,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান আহমেদ কবির,দেবিদ্বার উপজেলা দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন রিমন।
এছাড়াও উপস্থিত ছিলেন বনকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুকবল হোসেন, ছাত্রদল নেতা রবিউল আউয়াল সাইফুল, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু, ও ৮নং বিএনপি সভাপতি মুস্তফা কামাল প্রমুখ। বন্ধু মহলের আয়োজনে যারা ছিলেন মোহাম্মদ ইউনুছ,মোঃ মাহফুজ সরকার,এনামুল হক কুদ্দুস,মোঃ মামুন,মোঃ কামাল হোসেন। স্থানীয় নেতাকর্মীরা বলেন চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গঠনে ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী অনলাইনে সফটওয়ার এর মাধ্যমে যে অভিযোগ বক্স কেন্দ্র স্থাপন করেছেন তা উপজেলার প্রতিটি এলাকায় সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে সহায়ক হিসাবে ভূমিকা পালন করছে বলে বক্তরা তুলে ধরেন।প্রধান অতিথি ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন যে কোনো জায়গায় সন্ত্রাসীরা মাদক ও চাঁদাবাজে লিপ্ত হলে তার অভিযোগ বক্সে অভিযোগ দিলে অভিযোগকারীর তথ্য পরিচয় গোপন রেখে প্রশাসনকে হাতে নিয়ে তা নির্মূল করা হবে।


















