প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ৮:৫৯:১৪ প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল আহমেদ-স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের দেবিগন্জ উপজেলায় অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে ২টি ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দেবিগন্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদফতর। পঞ্চগড়ের দেবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় দন্ডপাল ইউনিয়নের মেসার্স এমএস ব্রিকস ও মেসার্স কেএসবি ব্রিকসের ইটভাটা দুটি স্কাবেটর (ভেকু মেশিন) দিয়ে ভেঙ্গে ফেলা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী ফায়ার সার্ভিস দেবীগঞ্জের একটি ইউনিট। তারা পানি দিয়ে ইটভাটা দুটির চুলার আগুন নিভিয়ে দেয়। একই সাথে পল্লী বিদ্যুতের সহযোগিতায় ইটাভাটা দুইটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
লাইসেন্স না হওয়া পর্যন্ত ইটভাটা দুইটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এই বিষয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দেবীগঞ্জের দীর্ঘদিন থেকে বেশ কিছু ইটভাটা লাইসেন্স ছাড়াই ইট তৈরী করছিলো। আজ দুইটি ইটভাটা বন্ধ করে দেওয়া হলো। পর্যায়ক্রমে লাইসেন্স না থাকা সবগুলো ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।












