• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    দেবীদ্বারে ১১কেজি গাজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২২ , ৪:০২:৩৬ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    কুমিল্লার দেবীদ্বার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লা মাননীয় পুলিশ সুপারের নির্দেশে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধরের সার্বিক তত্ত্বাবধানে এসআই চন্দন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬/১১/২০২২ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় দেবীদ্বার থানাধীন কাবিলপুর গ্রামস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন আনসার ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক বহনকালে ১১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ কামাল গাজী(৪৫), পিতা- মৃত তোফাজ্জল প্রকাশ তোজাম্বর গাজী, সাং- গ্রামর্দ্দন, থানা- বেতাগী, জেলা- বরগুনাকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হইতেছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

    দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন দেবীদ্বার হবে মাদক ও সন্ত্রাস মুক্ত থানা। দেবীদ্বারে যতদিন থাকব চেষ্টা করবো কোন গ্রামে যেন মাদক ব্যবসায়ী ও মাদক কারবারি না করতে পারে আর এই ধরনের কাউকে যদি ধরতে পাই সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT