• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ধর্ষণের চেষ্টা দেওয়ানগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২০ , ৪:৪১:২৬ প্রিন্ট সংস্করণ

    মনিরুজ্জান মনির-জামালপুর প্রতিনিধিঃ

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়  প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে পাররামরামপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য মুসলিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ১৩ জুলাই রাতে বিষয়টি  নিশ্চিত করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। দেওয়ানগঞ্জ  বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

    জানা গেছে, ১০ জুলাই মধ্যরাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ ভাতখাওয়া গ্রামের এক  প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক  ধর্ষণের চেষ্টা করেন স্থানীয়  ইউপি সদস্য মুসলিম উদ্দিন (৪৫)।

    ধ্বস্তাধস্তির এক পর্যায়ে পরিবারের লোকজন  ছুটে এলে ইউপি সদস্য মুসলিম উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ১২ জুলাই দেওয়ানগঞ্জ মডেল থানায়  মামলা দায়ের করেন।

    দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সহিজল হক ও এসআই ফয়সাল আহাম্মেদ দেওয়ানগঞ্জ বাজার থেকে ইউপি সদস্য মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে ।

    দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ইউপি সদস্য মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ জুলাই সকালে তাকে জামালপুর আদালতে সোপর্দ  কর হয়েছে ।

    আরও খবর

    হবিগঞ্জে মৎস্য কর্মকর্তার দুর্নীতির সংবাদে সাংবাদিকদের  বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকগণ।

    পটুয়াখালীতে ১১ বছরের নাবালিকা শিশুকে শ্লীলতা হানির অভিযোগ, থানায় মামলা দায়ের!

    মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ভেজাল ও মেয়াদ মূল্য বিহীন শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে জরিমানা আদায়ঃ

    সুজানগরের কৃষক-কৃষাণীদের ব্যতিক্রম সংবর্ধনা পেলেন কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই-শোক প্রকাশ করেন দৈনিক অালোকিত ৭১ সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক

    পটুয়াখালীর গলাচিপায় সরকারী খাস জমির উপর অবৈধ্য দোকান উচ্ছেদ প্রশাসনের।

    Sponsered content

    Developed by : BDIX ROOT