• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ধামইরহাটে ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

      প্রতিনিধি ১৮ মে ২০২১ , ১:৪৭:০৯ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন স্টাফ রিপোর্টার:

    নওগাঁয় ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে (সোমবার) সন্ধায় উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সম্পাদক আহসান হাবিব পান্নুর সঞ্চালনায় এই সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম।

    এ সময় বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আলী,যুবলীগ সাঃ সম্পাদক সোহেল রানা, পৌর আ’ লীগের সম্পাদক মুক্তাদিরুল হক,পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী,ওমর ফারুক। পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম,সম্পাদক আনন্দ কুমার শীল, ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ,কাস্মীর আহমেদ, নুর আলম বাবু সহ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT