এনাম জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সাড়ে চার কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।২১ জানুয়ারি,শুক্রবার সকালে তাদের নওগাঁ জেলাহাজতে পাঠানো হয়েছে বলে জানান আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ।গ্রেফতারকৃত আসামীরা হলেন-আত্রাই সদর উপজেলার শিমুলিয়া গ্রামের শাহজাহান আলী প্রামানিক (৩৭) ও একই গ্রামের সাজদুল ইসলাম (৩৩)।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।র্যাব ৫-এর নাটোর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, “আটকের পর তাদের কাছ থেকে চার কেজি ৪০০ গ্রাম গাঁজা, টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মাদক আইনে মামলা করে তাদের আত্রাই থানায় হস্থান্তর করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.