• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    নওগাঁয় ভুটভুটির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত-১

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২২ , ৮:৫৮:০১ প্রিন্ট সংস্করণ

    তৌকির আহম্মেদ-মান্দা(নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁয় শ্যালো মেশিন চালিত ভুটভুটির ধাক্কায় বাইসাইকেল আরোহী বাবুল হোসেন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
    এদূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার নীলকুঠি মোড় নামক স্থানে। নিহত বাবুল হোসেন মান্দা উপজেলার মটগাড়ি গ্রামের ওমর আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে সুতিরহাটে যাবার সময় পথ্যিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ভুটভুটি সজোরে বাইসাইকেল আরোহী বাবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি দূর্ঘটনাস্থলেই নিহত হন। তারপরও স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান শাহিন জানান, খবর পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে ভুটভুটি থানা হেফাজতে নিয়েছে, তবে পুলিশ পৌছার পূর্বে ভুটভুটি চালক পালিয়েছেন। নিহতের পরিবার কোন মামলা না করায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT