এনামুল কবীর এনাম-নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পরিষদের সদস্যের বাসা থেকে ১৯৪ বস্তা ত্রাণের চাল নওগাঁর এন এস আই এর গোপন সংবাদে উদ্ধার । জানা গেছে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় জেলা পরিষদের সদস্যের বাসা থেকে ১৯৪ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্ণার বাসায় অভিযান চালিয়ে এ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়েছে। নওগাঁ জেলা এন এস আই এর গোপন সংবাদে পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে।
তার নিজ বাসা থেকে নিয়মবহির্ভূত ভাবে জেলা পরিষদের দেওয়া ১৯৪ বস্তা কোভিড-১৯ দুস্থদের মাঝে খাবার বিতরণের জন্য গত মার্চের/২০২২ এর ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মধ্যে জেলা পরিষদের আর এক সদস্য শাহীন চৌধুরীর বরাদ্দকৃত চাল রয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্ণা সাথে যোগাযোগ করলে তিনি কোন উত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে বলেন ভাই আপনারা সাংবাদিক যা ভাল লাগে তাই করেন। পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যানকে মোবাইল ফোনে বারংবার যোগাযোগ করা হলে ফোন টি বিজি বলে ।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পত্নীতলার মো: রাশেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, জেলা পরিষদ সদস্যের নিজ বাসায় উক্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখার অপরাধে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে তৎক্ষনাৎ অভিযান চালিয়ে উক্ত চাল জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় নিয়ে পত্নীতলা ডাকবাংলোতে রাখা হয়েছে সাংবাদিকদের জানান। এবং জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা এবং শাহীন চৌধুরীর নিকট থেকে রাষ্ট্রীয় সামগ্রী নিজ বাসায় রাখার অপরাধে ভুল স্বীকার করতঃ লিখিত মুচলেকা ও নেওয়া হয়েছে। বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.