• Developed by : BDIX ROOT
  • ধর্ম

    নটর ডেমের ছাত্র নাঈমের জানাজা সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরে

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১ , ১২:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম.আল-আমিন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

    রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের জানাজা লক্ষ্মীপুরে তার নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শমেসপুর গ্রামে তার নানার বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টা ৪০ মিনিটে পৌর শহরের কাজিরখিল তার দাদার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

    নাঈম হাসানের মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা ঘাতক চালকের সর্বোচ্চ শান্তি দাবি করেছেন।

    নিহত নাইম হাসানের জানাজায় স্থানীয় রাজনৈতিক,পেশাজীবী, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

    উল্লেখ্য, বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ থেকে ফেরার পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় সে ছাত্র মারা যায়। এরপরই বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গা বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT