• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    নড়াইলে গাঁজা সহ গ্রেফতার-১

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ৫:০১:০৯ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.টিটু শেখ (৩০) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাব্বিরুল আলম। গ্রেফতারকৃত মো.টিটু শেখ (৩০) নড়াইল জেলার কালিয়া থানাধীন সুমেরুখোলা গ্রামের মৃত আ.ফিরোজ শেখ এর ছেলে। (২৯ মার্চ) ২০২৪ খ্রিঃ সন্ধ্যা ৬:৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জনাব শহিদুল ইসলাম এর চায়ের দোকানে সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.টিটু শেখ (৩০) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT