• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    নড়াইলে গৃহবধূকে গলা কেটে আগুনে পুড়িয়ে হত্যা

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২২ , ১২:৪৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে আজ শুক্রবার দুপুরে নিজ বিছানায় গলা কেটে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত আছিয়া বেগম (২২) ওই গ্রামের রনি শেখের স্ত্রী। ঘটনার পর রনি শেখ পালিয়ে গেছেন।
    পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আছিয়া একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে। চার বছর আগে রনি শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। শোনা যায় রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ ছিল।

    আজ দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর দেখা যায় বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ। বিছানার চাদর, তোষক, কাথা ও আছিয়ার গায়ের কাপড় পুড়ে গেছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের কারণে রনি তাঁকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনি পালিয়ে গেছেন। ওই বাড়িতে শিশুটিকে নিয়ে তাঁরা দুজনই থাকতেন। লাশ নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT