• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা করল বিক্ষুদ্ধ জনতা

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ৩:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ

    মো:মাহাফুজুর রহমান-নড়াইল প্রতিনিধি:

    সোমবার (৫ আগস্ট) রাতে সদর উপজেলার বরাশুলা ইদগাহ্ ময়দানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাইফুল ইসলাম। নিহত মাজেদুল ইসলাম খান উপজেলার বরশুলা গ্রামের জাফর খানের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাদিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিকেল থেকে সারাদেশে আনন্দ মিছিল ও বিক্ষুদ্ধ জনতা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এর ধারবাহিকতায় নড়াইলেও বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় হুইপ মাশরাফি বিন মুর্তজা, জেলা-উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস,

    সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সপ্নিল শিকদার নিলসহ বিভিন্ন জায়গায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এদিন রাত ৮ টার দিকে উপজেলার বরাশুলা গ্রামের নিজ বাড়ি থেকে মাজেদুল ইদগাহ্ ময়দানের সামনে আসলে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুদ্ধ জনতা। তবে পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে এ হত্যা করা হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT