• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৪ , ৬:২৬:৪১ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর থানার অভিযানে গ্রেফতার-১ নড়াইলে ০১ বছর ০৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, ০২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ৮.৩০ ঘটিকায় চুরি মামলায় ০১(এক) বছর এবং পারিবারিক আদালতের মামলায় ০৩(তিন) মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.জসিম লস্করকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম।

    গ্রেফতারকৃত, মো.জসিম লস্কর নড়াইল জেলার সদর থানার বোড়ামারা গ্রামের মো.মতিয়ার লস্করের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) শেখ সুজাত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা. মেহেদী হাসানের) নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT