• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    নন্দলালপুর শফিকুলের হাতে সোনালী খুন হয়েছে বলে অভিযোগ পরিবারের।

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২২ , ৪:০৩:০১ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিরাজের পুত্র শফিকুলের সাথে দীর্ঘ পাঁচ বছর আগে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা ৬ নং ওয়ার্ডের মোঃ আনিসের কন্যা অন্নী খাতুন সোনালীর সাথে বিবাহ হয় শফিকুলের। তাদের ঘরে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে । এ ঘটনায় সোনালীর পরিবারের সাথে কথা হলে তারা বলেন সোনালীকে শফিকুল যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন চালাত ।

    শফিকুল এর চাহিদা পূরণ না করতে পারায় সোনালীর উপরে নির্মম অত্যাচার,নির্যাতন করতো শফিকুল ।তারই প্রেক্ষিতে গত চার মাস যাবত সোনালীকে বাবার বাসায় নির্যাতন করে পাঠিয়ে দেয় যৌতুকের জন্য শফিকুল ও তার পরিবার। গত ২৫ দিন আগে ছেলের বাবা মেয়ের বাসায় এসে মেয়েকে আবার নিয়ে যায় এবং বলে যায় আর কখনো গ্যাঞ্জাম ফেসাদ হবে না অথচ তারা এবার আমার মেয়েকে হত্যা করল। এই হত্যাকান্ড কে স্টক বলে চালানোর পাঁয়তারাও করছে তারা।

    আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমি ন্যায় বিচার কামনা করছি। এদিকে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বলেন আমরা মেয়েকে হত্যা করি নাই স্টক করে মেয়ে মারা গিয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন আমরা এ ঘটনায় ইতিমধ্যে শফিকুল কে আটক করেছে। আমরা তদন্ত করছি অন্যায় কারী কাউকে ছাড় দেয়া হবেনা

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT