• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    নববিবাহিতা কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৩ , ১২:৪৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    কুষ্টিয়ার কুমারখালী মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রেখা পারভীন এর মরদেহ কুষ্টিয়া হাউজিং এলাকা থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে কম্বল পেচানো মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এখনো পর্যন্ত মৃত্যুর সাথে জড়িতদের কোন সন্ধান পাওয়া যায়নি। নিহত কলেজ শিক্ষার্থী নন্দলালপুর ইউনিয়ন এর বুজরুক বাঁখই গ্রামের ঝাড়ু বিক্রেতা আব্দুর রহিম এর মেয়ে রেখা পারভীন (১৮)।

    নিহত রেখা পারভীন এর বাবা আব্দুর রহিম জানান, ২০ দিন আগে খুলনা হাফিজ নামের ছেলের সাথে মেয়েকে বিয়ে দেন। তার জামাই মাগুরা চাকরি করে। এখনো মেয়েকে শশুড় বাড়ি উঠিয়ে দেয়া হয়নি। বুধবার সকাল ৮ টার দিকে রেখা কলেজে যাবার কথা বলে তার কাছ থেকে ২০ টাকা চেয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়। সারাদিনে বাড়িতে না ফিরলে তারা ধারনা করেন বান্ধবীর বাড়িতে গিয়ে থাকতে পরে।

    পরবর্তীতে কুষ্টিয়া হাউজিং থেকে মরদেহ উদ্ধারের খবর শুনে মর্গে গিয়ে তার মেয়ের লাশ সনাক্ত করেন। তার মেয়ের হত্যার সাথে কে বা কারা জড়িত থাকতে পারে এ ব্যাপারে কিছুই জানেননা বলে জানান। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, কুমারখালী বুজরুক বাঁখই গ্রামের কলেজ শিক্ষার্থীর মরদেহ কুষ্টিয়া হাউজিং থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT