• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    নলডাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ২:২৮:১৩ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গায় মোঃ মাহবুব হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর মধ্যেপাড়া দোলবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব হোসেন উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের দিনমজুর মোঃ ইমান আলীর ছেলে।

    নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান বলেন, গতকাল বুধবার (২১ আগষ্ট) দিবাগত রাতে তাহার নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু মাহবুব আর রাতে বাড়ি ফিরেননি। আজ বৃহঃস্পতিবার সকালে নিহতের বাড়ির অদুরে মধ্যপাড়া এলাকার একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করে।

    নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুর্ব কোন শত্রুতার জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কে বা কাহারা হত্যার পরে ওই স্থানে মরদেহটি ফেলে রেখে গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখনও পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে সুষ্ঠ তদন্ত করে এ ঘটনার আসল রহস্য উদঘাটন করা হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT