• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    নাইক্ষ্যংছড়িতে ভূমি ও গৃহহীনদের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

      প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ১:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর উপলক্ষে সারা দেশের ন্যায় অনুষ্ঠানটি নাইক্ষ্যংছড়ি উপজেলায়ও সরাসরি সম্প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার (২১শে জুলাই) সকাল সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা অফিসার্স ক্লাবের হল রুমে প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীর মধ্য দিয়ে এই গৃহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়।

    নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর জমি সহ গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠানেটি বিটিভির সৌজন্যে সরাসরি সম্প্রচার করেন।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,উপজেলা কৃষি অফিসার এনামুল হক,দোছড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ইমরানসহ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ বৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT