• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    না’গঞ্জে দেশীয় অস্ত্র ও নগদ টাকা সহ ৩ চাঁদাবাজ আটক

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২০ , ১১:১৯:২৮ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ জেলা রিপোর্টারঃ

    -নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নয়াবাড়ী কাঁচপুর এলাকা হতে চাঁদাবাজ চক্রের বাবুল (৩৮),মতিউর রহমান বুইট্টা মামুন (৪১) দ্বীন ইসলাম (৬৫)নামে ৩ জন সক্রিয় সদস্য’কে(১০ নভেম্বর)মঙ্গলবার সকালে তাদের কে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর অভিযানিক একটি দল।এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ (৮৫,১০০) টাকা ও দেশীয় অস্ত্র ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও ০১টি ছোড়া উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁদাবাজ চক্রের সদস্যদের স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন নয়াবাড়ী কাঁচপুর এলাকায়।

    একটি চাঁদাবাজ চক্র পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নয়াবাড়ী, কাঁচপুর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অনন্ত গার্মেন্টস ও এস এফ ফ্যাশনের সামনে বসা ভ্রাম্যমাণ অস্থায়ী ফুটপাতের দোকানদারদের থেকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে এককালীন (৫০০০) টাকা।

    এবং পরর্বতীতে দৈনিক প্রতি দোকান থেকে (১০০ থেকে ১২০) টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।দোকানদারদেরকে অবৈধ অস্ত্র প্রদর্শন করে গুরুতর আঘাত ও ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে।গ্রেফতারকৃত আসামীরা এরূপ অপতৎপরতা পূর্ব হতে করে আসছে মর্মে স্বীকার করে।

    ভূক্তভোগীরা জানায় যে, তাদের এরূপ অত্যাচার ও চাঁদা আদায়ের বিরুদ্ধে মুখ খুললে বড় ধরণের ক্ষয়ক্ষতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে দোকানদাররা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT