• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    নাজিরপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২১ , ২:৪৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্ক

    পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ মো. রাকিব শেখ (৩২) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার সাতকাছিমা থেকে গ্রেফতার করা হয়েছে।তিনি ওই এলাকার মো. হেমায়েত হোসেন শেখের ছেলে ও উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

    নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম ওই ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি পুলিশের তালিকাভুক্ত নিয়মিত মাদক কারবারি।
    নাজিরপুর থানার এসআই মো. ইয়াসির হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই মাদক কারবারিসহ অন্যরা উপজেলার সাতকাছিমা মাদরসার পিছনে কাদের মোল্লার বাড়ির সামনের রাস্তায় বসে মাদক বেচা-কেনা করছিলেন।

    গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা অন্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও ছাত্রলীগ নেতা রাকিবকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তার সঙ্গে থাকা ২৩ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল আমিন গ্রেফতারকৃত রাকিব শেখ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্বীকার করেছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT