• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    নাটোরের বড়াইগ্রামে বিল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

      প্রতিনিধি ৬ মার্চ ২০২২ , ১০:৪২:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

    নাটোরের বড়াইগ্রামে দাড়ির বিল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতারপার এলাকায় দাড়ির বিল থেকে ওই লাশটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশের গলায় গামছা ও রশি জড়ানো পাওয়া গেছে। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় দিকে স্থানীয় এক ব্যক্তি রাস্তায় গলায় রশি দিয়ে মোড়ানো অজ্ঞাত লাশটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।ঘটনাস্থল পরিদর্শন করেছে বড়াইগ্রাম সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজি তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। আর ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে খুনের রহস্য বেরিয়ে আসবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT