প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৩৪:৩৮ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
আজ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, নাটোরের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রাজশাহীর দিক হতে একটি নীল রংয়ের পিকআপ গাড়িতে সন্দেহজনক বস্তু নিয়ে কয়েক জন লোক ঢাকার দিকে যাচ্ছে। ডিবি’র উক্ত টিম তাৎক্ষণিক নাটোর থানাধীন বনবেলঘড়িয়া বাইপাস শান্তি ফিলিং স্টেশনের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে ০৬-০২-২০২৫ খ্রি. ভোর ০৬:০০ ঘটিকায় চেকপোস্ট স্থাপন করে নীল রংয়ের একটি পিকআপ গাড়ীকে থামানোর জন্য সংকেত দিলে পিকআপ গাড়িটি গতি কমানোর সাথে সাথে উক্ত গাড়িতে থাকা লোকজন গাড়ি থেকে নেমে দিকবিদিক দৌড়ে পালানোর কালে ঘটনাস্থল হতে ০৭ (সাত) জনকে ধৃত করে এবং অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামি ১। মোঃ মাহাতাব মৃধা (২৭),থানা-আটঘরিয়া, জেলা-পাবনা ২। মোঃ মোবারক হোসেন (২৪),থানা-আটঘরিয়া, জেলা-পাবনা ৩। মোঃ লিটন (৪৫) (ড্রাইভার), থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
৪। মোঃ হাফিজুর রহমান (২৭), থানা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ ৫। মোঃ আলতাব মৃধা (৩০), থানা-চাটমোহর, জেলা-পাবনা ৬। মোঃ জামির হোসেন (৩৬), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর।
৭। মোঃ হেলাল (২৮), থানা ও জেলা-পাবনা। জিজ্ঞাসাবাদে তারা তাদের নিজেদের দোষ স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১। ০৪ (চার) টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ০৭ (সাত) টি তামার কয়েল, ২। ০১ (এক) টি হলুদ রংয়ের কাটার, ৩। ০১ (এক) টি প্লাষ্টিকের পাইপ (যা বৈদ্যুতিক ফেইজ ফেলার কাজে ব্যবহৃত), ৪। ০২ (দুই) টি লোহার রড, ৫। বৈদ্যুতিক তার (লাল ও কাল রং) ১২ (বার) গজ, ৬। নাইলনের (লাল ও সাদা রং) ০২ (দুই) টি রশি, ৭। ০১ (এক) টি নীল রংয়ের FOTON ACI Motors নামক পিকআপ আলামতসমূহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















