• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    নারায়ণগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২০ , ৫:১২:০১ প্রিন্ট সংস্করণ

     

    সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের কালনী বাস স্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশী করে এ গাঁজা উদ্ধার করা হয়।

    একই দিন সন্ধ্যায় র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন হরিনগর তাতীপাড়া এলাকার ফুটু আলীর ছেলে মমিন আলী (৩২) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন তুলারভাইল এলাকার মোঃ ফরজেল আলীর ছেলে জুয়েল হোসেন (২৫)। তাদের কাছে থেকে একটি ট্রাক জব্দ করা হয়।

    1. সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকযোগে অভিনব কায়দায় চট্টগ্রাম জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দায় স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT