• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    নালিতাবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২১ , ১:৩৮:০৮ প্রিন্ট সংস্করণ

    নালিতাবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

    ২৮ ফেব্রুয়ারী (রবিবার) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সচিব, এসডিএফব’র চেয়ারম্যান মো. আব্দুস সামাদ ফারুক।
    নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার
    মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে, শহিদুল ইসলাম রবিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এসডিএফ এর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম,
    এসডিএফ এর আঞ্চলিক পরিচালক (অর্থ) আজম খান,
    দুসরা সফট’র নির্বাহী পরিচালক আল মামুনুর রশিদ, নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকাম হীরা, নালিতাবাড়ী আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগেন চন্দ্র প্রমুখ।
    প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,
    নকলার সীমানুর রহমান সুখন, ফাহমিদা রুম্পা, তৌকির আহমেদ।
    নালীতাবাড়ির প্রশিক্ষণার্থীদের পক্ষে কাজল রেখা, জাহিদ হাসান, জয়নাল আবেদীন সহ অনেকে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT