প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সদর উপজেলায় অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে ২ মালিকের কাছে ২ ৫০,০০০হাজার টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারী জেলা পরিবেশ অধিদফতর। নীলফামারী জেলার সদর উপজেলার কাঞ্চনপাড়া, গোড়গ্রাম নামক এলাকায় অবস্থিত মোঃ সহিদার রহমান এর মালিকানাধীন মেসার্স টি এ টি ব্রিকস ও মাছপাড়া, গোড়গ্রাম নামক এলাকায় অবস্থিত মোঃ শহীদুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স টি এ বি-১ ব্রিকস নামক মোট ০২ (দুই) টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স টি এ বি ব্রিকস নামক ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(১) ধারা লংঘনের দায়ে ২,০০,০০০/- (দুই লক্ষ) ও মেসার্স টি এ বি-১ ব্রিকস নামক ইটভাটার মালিককে ৫(১) ধারা লংঘনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকাসহ মোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ।
এবং কিলনে পানি দিয়ে জ্বলন্ত আগুন নিভিয়ে পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয় । এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগীতা প্রদান করেন,নীলফামারী এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুন্না রানী চন্দ, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নীলফামারী পুলিশ বিভাগ ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


















