• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    নীলফামারীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ১২:৪৯:৩৫ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেক্স

    নীলফামারীর দারোয়ানি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক নারীসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন।স্থানীয়রা জানায়, সকালে ইপিজেড-এর উদ্দেশ্যে যাচ্ছিল অটোরিকশাটি। সকাল ৭টার দিকে দারোয়ানি রেলক্রসিং পার হচ্ছিল সেটি। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শেফালী বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর রোমানা (৩৫) ও সাহেরা (৩৫) নামের আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।আহত বাকি ৭ জনকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অটোরিকশায় ৭ নারী ও চালকসহ ৩ পুরুষ ছিলেন। এর আগে ৮ ডিসেম্বরের পাশ্ববর্তী কুন্দপুড় ইউনিয়নের বৌবাজার রেলক্রসিং একই পরিবারের ৩ শিশুসহ ৪ জন নিহত হয়

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT