নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় নীলফামারী সরকারি হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা হয়েছে। জেলা প্রশাসন একাদশ বনাম নীলফামারী পৌরসভা একাদশ এর ম্যাচটি হয়।জেলা প্রশাসন একাদশ ২-১ পৌরসভা একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আবুল হাসেম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আই,সি,টি) মোঃ মির্জা মুরাদ হাসান বেগ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.