• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ যানবাহনের ভ্রাম্যমাণে জরিমানা

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ১২:১২:১৭ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প’ এর আওতায় জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণে অভিযান পরিচালনা করা হয়। ২২শে ডিসেম্বর দিনব্যাপী নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণে অভিযান পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এবং প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ০৩টি বাস ও ০২টি ট্রাকসহ মোট ০৫টি যানবাহনের বিরুদ্ধে ২,৮০০/- (দুই হাজার আটশত) টাকা জরিমানা আদায় করাসহ ০৮টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT