• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    নীলফামারীতে মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২৩ , ৩:৩১:২২ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারীর মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই ) স্থানীয় বেসরকারী হাসপাতাল মাহাবুবা মেমোরিয়া জেনারেল হাসপাতালের আয়োজনে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত । উপজেলায় খোকশাবাড়ী সন্যাসীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল কার্যালয়ের গাইনী ও মেডিসিন বিভাগের দু’জন ডাক্তার পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শত অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বয়স্ক নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও পরামর্শ দেওয়া হয়।
    ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের ২ জন গাইনী ও মেডিসিন বিভাগের ডাক্তার নিয়োজিত ছিলেন।

    এসময় উপস্থিত ছিলেন মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাবিরুল ইসলাম লিটন ও তার সহধর্মিণী অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোছাঃ রুখসনা ইসলামসহ অত্র স্কুলের প্রধান শিক্ষক মো শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ চ্যাটাজী, তহিদুল ইসলাম, নির্মল কুমার (সাধন), জাতীয় পার্টির খোকশাবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, বিজিবি সদস্য – সুরুজজ্জামান ইসলাম, প্রফুল্য কুমার রায়সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোছাঃ রুখছানা ইসলাম বলেন, আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা। সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি । শুধু খোকশাবাড়ী সন্যাসীতলা এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। সেই সাথে প্রতি সপ্তাহে শনিবার আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প বিভিন্ন এলাকায় চালু থাকবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT