• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    নীলফামারী-ডোমার সড়কে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২২ , ৫:৩৮:১২ প্রিন্ট সংস্করণ

    নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় জান্নাত আকতার নামে (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারীর নতুন পুলিশ লাইন্স সংলগ্ন গ্রামীণ টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জান্নাত পুলিশ লাইন্স রাস্তা পার হওয়ার সময় এক প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাইভেটকারটি পুলিশ আটক করেছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT