• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    নোয়াখালীতে অবৈধ মাটি উত্তোলনে যুবকের অর্থ ও কারাদণ্ড

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:০৬:১৯ প্রিন্ট সংস্করণ

    জুনায়েদ কামাল-স্টাফ রিপোর্টার:

    নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে আরমান হোসেন (২৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ই ফেব্র“য়ারি) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত।

    এসময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা ও মাটি ব্যবসায়ী।
    বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। তাই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর ১৩ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় নগদ দুই লাখ টাকা এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

    এরপর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে দন্ডপ্রাপ্ত আসামীকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান আসিফ আল জিনাত।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT