• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    নোয়াখালীতে পারিবারিক কলহে স্বামী স্ত্রীর মৃত্যু

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ১০:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    আহমেদ করিম-নোয়াখালী জেলা প্রতিনিধি:

    নোয়াখালী সদর উপজেলায় স্ত্রীর গলা কেটে হত্যা করে স্বামী নিজে আত্মহত্যা করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত স্বামীর নাম মেহেদি হাসান শুভ (২২) ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬)।

    সোমবার (২৯ জানুয়ারি) ভোরে নোয়াখালী পৌরসভার বসুন্ধরা কলোনী কচি ডাক্তারের বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্বামী শুভ প্রথমে স্ত্রীর গলা কেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT